ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, আগামী কয়েক সপ্তাহে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে। বাংলাদেশের মানুষই তাদের ভবিষ্যত্ নির্ধারণ করবে।
এদেশের মানুষের সিদ্ধান্তের উপর ভারতের যথেষ্ট আস্থা রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে পঙ্কজ শরণ সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে রবিবার রাতে অনুষ্ঠিত বৈঠকে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি পঙ্কজ শরণ। তিনি এ বৈঠক সম্পর্কে জানাতে অপারগতা প্রকাশ করেন।
