পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদরের নতুন হাবলী গ্রামের ঠাকুর বাড়ি থেকে আরিফইল শাহী মসজিদে যাওয়ার একমাত্র সড়কে হাঁটুপানি জমে যায়। তখন পানিবন্দি হয়ে পড়ে ঐ গ্রামের চল্লিশ পরিবার। চরম দুর্ভোগে পোহাতে হয় কোমলমতি শিশু শিক্ষার্থীদের। মুসল্লিদের এই নোংরা পানি মাড়িয়ে আসতে হয় মসজিদে। শিশু শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসার পথে বইখাতাসহ জামা-কাপড় ভিজিয়ে ফেলে। এই জলাবদ্ধতা রোধে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
