বিদ্যুত্ চাই

আপডেট : ২১ মে ২০১৯, ২১:২৭

আমরা রাজবাড়ী জেলার আফড়া এলাকার অধিবাসী। তিন বছর আগে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কৃষকদের ধান উত্পাদনের জন্য চেয়ারম্যান বাড়ির সামনে সরকার থেকে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়। বাঘমারা পল্লী বিদ্যুত্ সমিতির কাছে ডিপ টিউবওয়েলটিতে বিদ্যুত্ সংযোগের জন্য অনুরোধ করলে তারা বিভিন্ন নিয়ম-কানুন দেখিয়ে সংযোগদানে বিরত থাকেন। এদিকে হাজার হাজার কৃষকের ধান জ্বলেপুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। তাই জরুরিভিত্তিতে বিদ্যুত্ সংযোগের জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

আবদুস সাত্তার

আফড়া, রাজবাড়ী