জোকস

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:২৬
 বড় কর্তার সেক্রেটারির সঙ্গে বড় কর্তার স্ত্রীর কথা হচ্ছে— সেক্রেটারি :ম্যাডাম, কয়েক দিন ধরে আপনাকে বেশ উদাস দেখা যাচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি! বড় কর্তার স্ত্রী :আর বোলো না। শুনেছি তোমার বস অফিসের এক নতুন কর্মচারীর প্রেমে পড়েছে। সেক্রেটারি :বলেন কী! এটা কিছুতেই হতে পারে না। স্যার কিছুতেই আমাকে ধোঁকা দিতে পারেন না।  অফিসে দেরি করে এসেছে দেখে কর্মচারীকে ডেকে পাঠালেন বস, ‘আপনার এখানে নয়টার সময় আসা উচিত ছিল।’ কর্মচারী জবাব দেয়, ‘কেন, স্যার? নয়টার সময় কিছু হয়েছিল বুঝি?’  সর্দার :কী দুর্ভাগ্য বল! আমাদের বস সারাজীবন কত পাসের পর পাস দিলেন। আর মৃত্যুর সময় কি না তার ভাগ্যে ফেল জুটল। হরিপদ :কী যা তা বলছিস। মারা গেছে শুনে মন খারাপ লাগছে, কিন্তু এর সাথে আবার পাস-ফেলের সম্পর্ক কী? সর্দার :আরে সবাই যে বলছে উনি হার্টফেল করে মারা গেছেন!  নতুন বউকে নিয়ে বেড়াতে যাচ্ছেন সর্দারজি। ট্যাক্সিতে পেছনের সিটে বসে স্বামী-স্ত্রীতে চলছে নানান আলাপ! এমন সময় সর্দারজি লক্ষ করলেন, ড্রাইভার একটু পর পরই তার সামনের আয়নায় তাকিয়ে পেছনে বসে থাকা তার স্ত্রী’র দিকে আড়চোখে তাকাচ্ছে। এটা বুঝতে পেরে ভীষণ খেপে গেলেন সর্দারজি। বললেন, ‘এই ব্যাটা, অমন মিটমিট করে বারবার কী দেখিস? দাঁড়া, তোর দেখা আমি বার করছি। এবার তুই পেছনে এসে বসবি আর আমি গাড়ি চালাব!’