উপজেলার মেরংলোয়া গ্রামবাসীর ছয়দিনব্যাপী মেলা রবিবার শুরু হয়েছে। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় কৃষক, শ্রমিকসহ নানা পেশাজীবী, জনপ্রতিনিধি, গ্রামের আবাল বৃদ্ধদের অংশগ্রহণে মেলাটি রামুর মিলনমেলায় পরিণত হয়।
রবিবার সন্ধ্যায় স্থানীয় স্কুলের মাঠে সত্তরোর্ধ্ব বৃদ্ধদের ঐতিহ্যবাহী ‘হা ডু ড’ু খেলার মাধ্যমে গ্রামীণ মেলা শুরু হয়। ৭ মার্চ রামু রাবার বাগান রেস্ট হাউজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।
