অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবদমান দুটি ট্রাস্টি বোর্ড ভেঙ্গে একটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে রবিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক আনোয়ারা বেগমকে। এছাড়া ভাইস চেয়ারম্যান করা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম ও ব্যবসায়ী আমিন আহমেদ চৌধুরীকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রোভিসি অধ্যাপক ড. আবুল হোসেন শিকদারসহ ১৮ জনকে সদস্য করা হয়েছে।
