ঝিনাইগাতীতে বাঁশের সাঁকো ৫ গ্রামের মানুষের ভরসা

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুরিহাড়া গ্রামে দাড়িয়া নদীর উপর বাঁশের সাঁকো ৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। এ বাঁশের সাঁকোর উপর দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন শত শত গ্রামবাসী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকে। সুরিহাড়া, শালধা, চতল, বনগাঁও ও হাতিবান্দা গ্রামের শতাধিক পরিবারের লোকজনের যাতায়াত এ বাঁশের সাঁকোর উপর দিয়ে। একটি মাত্র বাঁশ দিয়ে তৈরি এ সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কোমলমতি শিশু-কিশোর ও বৃদ্ধরা। গ্রামবাসীরা জানায়, এ সাঁকোর উপর দিয়ে পারাপার হতে গিয়ে মাঝে-মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারীদের। অনেকেই প্রতিশ্রুতি দেয় আমাদের যাতায়াতের পথে ব্রীজ নির্মাণ করে দেয়ার। কিন্তু নির্বাচনের পর কেউ আর গ্রামবাসীদের খোঁজ-খবর নেয় না।