কোল মাইনিং অফিসার্স এসোসিয়েশনের শপথ গ্রহণ

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৫
দিনাজপুর ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় খনি চত্বরে অনুষ্ঠিত হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুজ্জামান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৩ সদস্য বিশিষ্ট বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী কমিটির কর্মকর্তারা নির্বাচিত হন। নির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি আবুল কাশেম প্রাধানীয়া, সহ-সভাপতি জোবায়ের আলী, একেএম বদরুল আলম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, পেশাগত সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফাইজ উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজিউল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক মো. হানিফ এবং কার্যকরী সদস্য যথাক্রমে- মাসুদুর রহমান হাওলাদার, সৈয়দ মো. হোসেন ও ওবায়দুর রাকিব।