টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় ৫ হাজার ৫৮০পিস ইয়াবাসহ সাবরাং নয়াপাড়া এলাকার সুলতান আহমদের পুত্র দিদার আহমদকে(২৭) আটক করে। অন্যদিকে সোমবার মিঠাপানির ছড়া এলাকায় গোলাম হোছাইনের বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ মৃত মোবারক আলীর পুত্র হাজী গোলাম হোছাইন (৮৫) ও তার স্ত্রী মাহফুজা খাতুনকে(৭০) আটক করে। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
