ভালুকায় শিল্পপুলিশ ও ব্যবসায়ীদের সংঘর্ষ

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৪

আহত অর্ধশত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে সোমবার সন্ধ্যায় মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদকে কেন্দ্র করে শিল্প পুলিশের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ব্যবসায়ীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। ওই ঘটনার জেরে ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানার ওসি রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।