ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক রোলফ হুয়ের। অনুষ্ঠানে রোলফ হুয়েরকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
