পথভুলে হরিণজুটি লোকালয়ে, মানুষের ধাওয়ায় একটির মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৬

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামে মঙ্গলবার সকালে জুটি বেঁধে দুইটি হরিণ লোকালয়ে চলে আসে। এসেই মানুষের চোখে পড়ে। হরিণ দুইটিকে ধরার জন্য লোকজন মরিয়া হয়ে ওঠে। ধাওয়া খেয়ে একটি হরিণ বনে পালিয়ে গেলেও অপরটি ধরা পড়ে। খবর পেয়ে অসুস্থ অবস্থায় হরিণটিকে উদ্ধার করে বন বিভাগ; কিন্তু শেষ রক্ষা হলো না। অবমুক্ত করার আগেই হরিণটি মারা যায়।

বন বিভাগের সোনারচর ক্যাম্পের বিট কর্মকর্তা প্রণব কুমার মিত্র বলেন, শুনেছি, দুইটি হরিণ লোকালয়ে চলে আসে। লোকজন ধাওয়া করলে নয়ারচর বনে একটি পালিয়ে যায়। আরেকটি লোকজনের হাতে ধরা পড়ে। ধাওয়ার কারণে হরিণটি অসুস্থ হয়ে হিট-স্ট্রোক করে মারা যেতে পারে।

এ ব্যাপারে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু বলেন, ধারণা করা হচ্ছে— পানি বেড়ে যাওয়ায় সে াতে ভেসে হরিণটি লোকালয়ে চলে আসে। মৃত হরিণটিকে প্রাণি সম্পদ কর্মকর্তার মাধ্যমে ময়না তদন্ত করাবো। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।