কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
গাঁজা পাচারকালে সোমবার রাতে কসবা-নয়নপুর সড়কের আকছিনা এলাকা থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো উপজেলার কামালপুর গ্রামের রফিকুল আলম বাবু ও কালতা গ্রামের রনি ওরফে রানা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এএসআই মোখলেছুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।
কসবা থানার অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান, কসবা-নয়নপুর সড়কে গাঁজা পাচারকালে গোপন সংবাদে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
