পিরোজপুর অফিস
স্থানীয় পর্যায়ের টেকসই উন্নয়ন অভীষ্ট-এসডিজি বাস্তবায়ন বিষয়ক পিরোজপুর জেলার প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা সার্কিট হাউজে কর্মশালার প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালার বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন।
জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী সমন্বয়ে ১০০ জন কর্মশালায় অংশ নেন।
