সুইস সহায়তায় শরিক কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম শুরু

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:৩১
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকার বিষয়ক কর্মসূচি শরিকের তৃতীয় ধাপের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন (এইচএসআই) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিস (আইজিএস) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফচ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় আইজিএসের পরিচালক ড. রিজওয়ান খায়ের ও এইচএসআই’র কান্ট্রি ডিরেক্টর ফেলিক্স ব্যাকমান উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপের কর্মসূচিতে সুইস সরকার প্রায় ১১ লাখ মার্কিন ডলার দেবে। স্থানীয় সরকার ব্যবস্থার সুযোগ বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ২০০৬ সাল থেকে শরিক কর্মসূচি পরিচালিত হচ্ছে।