গ্রেফতার দুই
লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহন উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে ইয়াবা ব্যবসার সিন্ডিকেটের সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার নান্নু খলিফার ছেলে মিরাজের দর্জি দোকানের ভেতরে মাদক সেবনের আস্তানায় পুলিশ অভিযান চালায়। এসময় ছয় পিস ইয়াবা, কয়েক পুড়িয়া গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ মিরাজ ও একই এলাকার শহিদ হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদারকে আটক করা হয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, এ ব্যাপারে এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন।
