মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৯
ডালিয়া নাজনীন নাছির বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সহধর্মিণী বেগম ডালিয়া নাজনীন নাছিরের ৮ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে মরহুমার পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর চট্টেশ্বরী রোডস্থ ডালিয়া কুঞ্জে খতমে কোরআন, দোয়া মাহফিল ও নগরীর এতিমখানাসমূহে রান্না করা খাবার পরিবেশন। এ উপলক্ষে আজ মীর নাছিরের নির্বাচনী এলাকা হাটহাজারী উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বাদ আছর খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।