সেনবাগে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষ

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৮

নিহত এক, আহত ছয়

 সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট বাজারের সন্নিকটে জেবিএম ব্রিকফিল্ড সংলগ্ন খোন্দকার বাড়ির দরজায় মঙ্গলবার ইটবাহী পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নাঈম (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে। মোটরসাইকেলের অপর দুই আরোহী মাহবুবুর রহমান সায়েম (১৮) ও তার ছোট ভাই মো. আবদুর সিয়াম (১৪) এবং পিক-আপের চালক ও হেলপারসহ ৬ জন আহত হয়েছে। আহত বাকিদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জমিদারহাট বাজার থেকে মোটরসাইকেল নিয়ে তিন আরোহী ইয়ারপুর যাচ্ছিল। পথিমধ্যে খন্দকার বাড়ির দরজায় পৌঁছলে ইট বোঝাই একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিত্সার্ধীন অবস্থায় নাইম মারা যায়। পুলিশ দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করেছে।