সিলেটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৮

সিলেট অফিস

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আজির মার্কেটের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার এএসপি ওবাইনসহ অভিযান পরিচলানা করে। এসময় আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে- সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল আগফৌর গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. আব্দুল করিম (২০) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুফিয়ান আহমদ (২০)। উদ্ধারকৃত আলামত এবং আসামিদ্বয়কে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।