চট্টগ্রামে মুক্তিপণের টাকা নিতে এসে যুবক গ্রেফতার

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২৩:১৪
অপহরণের এক সপ্তাহ পর গতকাল মঙ্গলবার নগরীর আগ্রাবাদ এলাকার একটি বাসা থেকে গৃহবধূ মুক্তা আক্তারকে (১৯) উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে অপহরণের সাথে জড়িত এক যুবক। তার স্বীকারোক্তি অনুযায়ী অপহূত গৃহবধূকে উদ্ধার করা হয়। তবে পুলিশ ‘তদন্তের স্বার্থে’ গ্রেফতারকৃত যুবকের নাম জানায়নি। মুক্তা আক্তার নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তাপুল এলাকার হাজী আবুল কাশেমের স্ত্রী।