আজ ২২ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৪ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৬ ও ৭। শুভবার: সোম ও শুক্রবার। শুভরত্ন: এমিথিস্ট ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী, রোমান্টিক ও ইমোশনাল। সৌন্দর্যের প্রতি আপনার আকর্ষণ সহজাত। শিল্প-সাহিত্য, সঙ্গীত ও চারুকলার প্রতি আগ্রহ অপরিসীম। আপনার বন্ধুর সংখ্যা অনেক। বিলাস ও বিনোদনের দিকে আপনি ঝুঁকে পড়তে পারেন। অন্যকে প্রভাবিত করা ও সুযোগ-সুবিধা আদায়ে আপনি দক্ষ। সহানুভূতি ও সহমর্মিতাবোধ অনায়াসে আপনাকে দুস্থদের পাশে নিয়ে যেতে পারে। ইন্দ্রিয় সুখপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো, এডমিরাল চার্লস নেপিয়ার, নভোচারী ভ্যালেনটিনা টেবেসকোভা, সম্রাট হুমায়ুন, এফ,বি,আই প্রধান উইলিয়াম ওয়েবেষ্টার, কিরিতে কানাওয়া, আতাউর রহমান খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রতিযোগিতা হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। চাকরিজীবীদের ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সরকারি কর্মচারী-কর্মকর্তাদের কাজের চাপ বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ভুলের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো কাজ হাতছাড়া হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় সুফল পেতে পারেন। চাকরির ইন্টারভিউতে সফল হতে পারেন। বিরোধ-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ পারিবারিক দিক ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কোন ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। কারো অনিষ্ট চিন্তা না করলেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। চঞ্চলতা পরিহার করুন। আর্থিক খুব একটা ভালো যাবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কোনো আপনজন দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো সমস্যা নিয়ে ব্যস্ত ও চিন্তিত থাকতে পারেন। এ ব্যাপারে মনোবলের প্রয়োজন বেশি। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মোন্নতির সম্ভাবনা আছে। গবেষণামূলক কাজে সুফল পেতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পরিবারের কোনো সদস্যের জন্য মানসিক চাপে পড়তে পারেন। নিজের সামর্থ্য ও অধিকার সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো না থাকার আশঙ্কাই বেশি। পেটের পীড়ায় ভুগতে পারেন। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হতে পারে। কর্ম-পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আপনজনদের জন্য চিন্তিত হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। রাজনীতিক দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কোনো সূত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শত্রুদের তত্পরতা বৃদ্ধি পাবে। অকারণ বদনামের সম্মুখীন হতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন দিলে ভালো করবেন। আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিন আমোদ-প্রমোদে সময় নষ্ট না করলেই ভালো করবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত হতে পারেন। উত্তেজনা ও ঝামেলা পরিহার করে চলুন। জনপ্রতিনিধিদের জন্য সময় খুব একটা ভালো নাও যেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ভ্রমণের সুযোগ পেতে পারেন। নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ সৃষ্টি হতে পারে। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। খ্যাতি ও সাফল্য পেতে পারেন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মোন্নতির সম্ভাবনা আছে।
