মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনটহরী ইউনিয়নের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তিনটহরী ইউনিয়নের ১নং বড়বিল ওয়ার্ডে গ্রামে ঘরে ঢুকে ঘুমন্ত যুবক মো. রফিকুল ইসলামকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার পুলিশ লাশ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী রোকসানা আক্তারকে (২৮) থানায় আনা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ সত্যতা নিশ্চিত করেছেন।
