গত ২৬ ফেব্রুয়ারি থেকে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া ‘সিটি আইটি ২০১৪’ মেলায় পান্ডা সিকিউরিটি পণ্য নিয়ে অংশগ্রহণ করছে গ্লোবাল ব্র্যান্ড। মেলায় রয়েছে পান্ডা সিকিউরিটির স্টল, যেখানে পান্ডা ইন্টারনেট সিকিউরিটি ও পান্ডা গ্লোবাল প্রটেকশন সংস্করণের অ্যান্টিভাইরাস প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মেলায় প্রতিটি পান্ডা সিকিউরিটি পণ্যে রয়েছে চাবির রিং, ব্যাকপ্যাকসহ নানা উপহার। এ ছাড়াও কিছু প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আরও উপহার জেতার সুযোগ রয়েছে। মেলায় আগত শিশু দর্শনার্থীদের জন্য রয়েছে পান্ডা মুখোশ। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।
