সড়ক দুর্ঘটনায় আহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ সায়েম মিয়া (৫০) মঙ্গলবার দুপুরে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা যাওয়ার পথে ইটাখোলা এলাকায় একটি ট্রাক পিছন থেকে তার মাইক্রোবাসে ধাক্কা দিলে সেটি উল্টে যা। গুরুতর আহত সায়েম মিয়াকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ৯দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে মারা যান তিনি। মোঃ সায়েম মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান সুখন ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও গোকর্ন ইউপি চেয়ারম্যান এমএ হান্নানসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
