কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থেকে দাড়িয়াকান্দি পর্যন্ত রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ঐ রাস্তা দিয়ে হাজার হাজার লোক ভৈরব ও ঢাকা আসা-যাওয়া করে। ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে ঐ রাস্তায়। অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুর্দশাগ্রস্ত রাস্তাটি সংস্কার করে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
রতন চন্দ্র দাস,
সিনিয়র শিক্ষক,
এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়,
কুলিয়ারচর, কিশোরগঞ্জ
