রেশন নিয়ে বিরোধের জেরে বাঘাইছড়িতে পুলিশের গুলিতে পুলিশ নিহত

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২৩:১২
জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থানায় রেশন নিয়ে বিরোধের জেরে সহকর্মী কনস্টেবল মোস্তাফিজের বন্দুকের গুলিতে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগম এ খবর নিশ্চিত করেছেন। সাজেকের পুলিশ ক্যাম্পে গতকাল বুধবার সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কনস্টেবল মোস্তাফিজকে আটক করা হয়েছে। রাঙ্গামাটির পুলিশ সুপার আমেনা বেগম বলেন, সকালে ২ জনের বিরোধের জেরে মোস্তাফিজ নিজের রাইফেল দিয়ে আনোয়ারকে ৩ রাউন্ড গুলি করে। এতে আনোয়ারের পেটে ও শরীরে ৩ টি গুলি লাগে। আহত আনোয়ারকে প্রথমে খাগড়াছড়ির দিঘীনালা ও পরে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে দুপুর ১২ টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।