মহম্মদপুরে জুয়ার টাকা না পেয়ে ঘরে আগুন

আপডেট : ০৬ মার্চ ২০১৪, ২১:০৩
মায়ের কাছে জুয়া খেলার জন্য টাকা না পেয়ে নিজের বসতঘরে আগুন দিয়েছে ছেলে। বুধবার মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে এই যুবকের নাম সোহাগ (২৫)। সে ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। আগুনে একমাত্র বসতঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। সোহাগের মা রেনু বেগম (৬৫) বলেন, দশ বছর আগে তার স্বামী আলতাফ হোসেন মারা যান। তার ছয় মেয়ে এক ছেলে নিয়ে তার অভাবের সংসার। একমাত্র ছেলে অসত্সঙ্গে মাদক ও জুয়াখেলায় আসক্ত হয়ে পড়ে। জুয়া ও মাদকের টাকা না পেলে সে প্রায়ই বাড়িতে হামলা ভাংচুর ও মারধর করত। সামান্য জমিজমার প্রায় সবই বক্রি করেছেন ছেলের দাবি মেটাতে। মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তবে কেউ অভিযোগ করেননি।