উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত কোন প্রার্থী দেয়নি।
বিএনপি দলীয়ভাবে একক প্রার্থী দিলেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী পৃথক শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত হুমায়ুন কবির চৌধুরী মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী, আওয়ামী লীগের আশরাফ জাহান কাজল, এনজিও সংস্থা হেলপ কক্সবাজারের পরিচালক আবুল কাশেম এমএ ও জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আনিসুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, নাগরিক পরিষদের আহ্বায়ক নুর মোহাম্মদ সিকদার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাবু, এডভোকেট অনিল কান্তি বড়ুয়া, রাজাপালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু মেম্বার, উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট জমিরউদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ ইলিয়াছ কাঞ্চন ও আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন খোকা।
