জেলায় নিখোঁজ আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম সিপনকে উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণের সড়কে সর্বস্তরের আইনজীবীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাসুদ আলমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ-সভাপতি এডভোকেট সালাউদ্দিন ঢালী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. তোতা মিয়া, সাবেক যুগ্ম-সম্পাদক এডভোকেট রোজিনা ইয়াসমিন প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে সিপন তার বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। গত ৩ ফেব্রুয়ারি এ ব্যাপারে সদর থানায় জিডি করা হয়েছে।
