আন্তর্জাতিক বাণিজ্যিক অঙ্গনে ব্যবসায় শিক্ষায় স্পেশালাইজড ডিগ্রির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এমনই একটি স্পেশালাইজড ডিগ্রি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টিং, যা সাফল্যের জন্যে বিশেষ ক্যারিয়ারভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে দ্রুত ক্যারিয়ার গড়া যায়। এইচএনডি ইন বিজনেস হচ্ছে সার্বজনীন স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রফেশনাল ডিগ্রি, যার রয়েছে বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা। এ চাহিদার কারণেই এর সারা বিশ্বে স্বতন্ত্র কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। যেকোনো শিক্ষার্থী এইচএসসি বা ‘এ’ লেভেল পাস করে বিজনেস অ্যাকাউন্টিং কোর্স সম্পন্ন করতে পারে। এটি সম্পন্ন করতে অপেক্ষাকৃত কম সময় লাগে। আর এটি পুরোপুরি করতে খরচ হয় আনুমানিক এক লাখ টাকার কম। বিজনেস অ্যাকাউন্টিং কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারেন। শুধু তাই নয়, এখান থেকে স্বল্প মেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারেন। এটি হচ্ছে সেমিস্টারভিত্তিক ফিন্যান্স এবং বিজনেস বিষয়ে উচ্চতর পড়াশোনা। বিজনেস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, অপারেশন, কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, লিজিং, ফিন্যান্স, পলিসি ও আইন-কানুন প্রভৃতি শেখানো হয়। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল প্রফেশন ভিত্তিক ডিগ্রি। এখানে ১৮টি বিষয়ে পড়ানো হয়। এক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল এনডি। এরপর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ। অবশ্য এখন লেভেল-৬ ক্যাটেক থেকে সম্পন্ন করা যায়। এর শিক্ষাপদ্ধতি অনেক সহজ। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থী এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। বিশ্বজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতটাই বেশি যে পাস করার পূর্বেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবেন। বাংলাদেশে এই কোর্স পরিচালনা করছে ক্যাটেক। এদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত এবং ফোন ০১৯২৬৯৬৩৬৫৫। এসব কোর্সে শিক্ষা দেওয়ার জন্য এখানে রয়েছে এডেক্সেল অনুমোদিত দক্ষ শিক্ষকমণ্ডলী, যারা সার্বক্ষণিক দক্ষতার সাথে এখানে কাজ করে চলেছেন। ক্যাটেকে বিগত ব্যাচের বিভিন্ন কোর্স সমাপ্তকৃতদের প্রায় সবাই এখন বিভিন্ন সেক্টরে কর্মরত।
