এমবিএ হলো মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাণিজ্য অনুষদের অধীনে এমবিএ পড়ানো হলেও এটি মূলত মাল্টিডিসিপ্লিনারি একটি কোর্স। ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই পড়ানো হয় এতে। যে বিষয়গুলোয় এমবিএ করা যায় তার মধ্যে আছে ফিন্যান্স, ব্যাংকিং, বিপণন, ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা ইত্যাদি। এ ক্ষেত্রে সাধারণত একটি বিষয়কে মেজর বা প্রধান হিসেবে বেছে নিতে হয়। সাধারণত এমবিএ পড়ার জন্য দুই ধরনের প্রোগ্রাম আছে। যেমন—রেগুলার এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ। নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেগুলার এমবিএ ও চাকরিজীবীদের জন্য এক্সিকিউটিভ এমবিএর কোর্স ডিজাইন করা হয়। ২ বছর মেয়াদি রেগুলার এমবিএতে সাধারণত ৬০ ক্রেডিট এবং এক্সিকিউটিভ এমবিএতে ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হয়। আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত জনবল তৈরি ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করার প্রত্যয় নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এ ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস কাওরানবাজারে অবস্থিত। ফল, স্প্রিং ও সামার এই তিনটি সেশনে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :৭১, কাওরান বাজার তেজগাঁও, ঢাকা, ফোন :৯১২৩৫৭০, ০১৭৩১২২০০৯৯। উচ্চশিক্ষার অনুকূল পরিবেশে যোগ্যতাসম্পন্ন ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের পরিচালনার ফলে শিক্ষার্থীদের কাছে সোনারগাঁও ইউনিভার্সিটি অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সমাদৃত হয়েছে। বিশ্বমানের ব্যতিক্রমধর্মী শিক্ষা কারিকুলাম, পাঠদান পদ্ধতি, উন্নত ভৌত অবকাঠামো, বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক বাজার উপযোগী বিষয় এ বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিনের দায়িত্বে আছেন প্রফেসর এম এ আব্দুর রাজ্জাক, তিনি রাজশাহী ইউনিভার্সিটির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন। এসএসসি ও এইচএসসিতে (চতুর্থ বিষয় ছাড়া) উভয় পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ ছাড়, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ ছাড়, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় পাবে। ২ বছর মেয়াদি রেগুলার এমবিএ কোর্সের সর্বমোট খরচ এক লাখ ৬২ হাজার টাকা ও দেড় বছর মেয়াদি এক্সিকিউটিভ এমবিএ কোর্সের সর্বমোট খরচ এক লাখ ২৯ হাজার টাকা।
