পড়ার বিষয় গ্লোবাল সিএ

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ১৯:২৯
বর্তমান যুগে সবাই সেইসব ডিগ্রি নিয়ে লেখাপড়া করতে চায়, যার চাহিদা সর্বাধিক এবং বিশ্বজুড়ে রয়েছে কর্মক্ষেত্র। আর এই ধারায় উচ্চ আয়ের পেশার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আন্তর্জাতিক ডিগ্রি হচ্ছে এসিসিএ, সিএটি, এফডি। এটি অন্যতম চাহিদাসম্পন্ন গ্লোবাল সিএ ডিগ্রি এবং এর রয়েছে বিশ্বজুড়ে নেটওয়ার্ক। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রির বিকল্প হিসেবে এটি সম্পন্ন করতে হয়। আরও জানতে যোগাযোগ :বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন :৮১৯১৬৬৩। ক্যারিয়ার গড়ার কোর্সটি করে অ্যাকাউন্টিংয়ে বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট অফিসে উচ্চবেতনে বিশেষ করে চিফ ফিন্যান্স অফিসার, অডিটর, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্মে পার্টনার, ফিন্যান্স ডিরেক্টর, সিনিয়র ইন্টারনাল অডিটর, বিজনেস অ্যাডভাইসর প্রভৃতি পদে চাকরি করা যায়। মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে যে মানের চাকরি পাওয়া যায়, এটি করে তারচেয়ে ভালো মানের চাকরির নিশ্চয়তা দেয়। এসিসিএ কোর্সটি সিএ, আইসিএমএ, সিআইএমএ, সিপিএ প্রভৃতির সমমানের। এসিসিএ একমাত্র কোর্স, যা যেকোনো পর্যায়ে ইংল্যান্ডসহ ১৭৩টি দেশে শতভাগ ক্রেডিট ট্রান্সফার করা যায়। দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস (এসিসিএ) এবং সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান (সিএটি)—দুটিই প্রফেশনাল কোর্স। বর্তমানে এটি এর এক লাখ চল্লিশ হাজারেরও বেশি মেম্বার এবং চার লাখ চার হাজারের বেশি শিক্ষার্থীকে ৮৩টি এসিসিএ’র নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১৭৩টি দেশে ফিন্যান্স। বিএসসি অনার্স ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং সম্পন্ন করা যায় তিন বছরে। এসিসিএ-তে একসাথে একটি থেকে চারটি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যায়। এর পরীক্ষা পদ্ধতি যথেষ্ট সহজ। কোনো শিক্ষার্থী চার বিষয়ের মধ্যে এক বিষয় ফেল করলে তাকে এক বিষয়ে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা বছরের জুন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। তবে কম্পিউটার বেজড পরীক্ষা বছরের যেকোনো সময় হতে পারে। বাংলাদেশে এ ডিগ্রি পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ অন্যতম। কোর্সগুলো পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি সুনাম অর্জন করে চলেছে।