ইত্তেফাক রিপোর্ট
ধান কাটা ও লাগানোসহ কৃষি কাজে কৃষি শ্রমিক এখন একটা বড় সমস্যা। এর একমাত্র সমাধান কৃষি যান্ত্রিকীকরণ। আমরা যান্ত্রিকীকরণ শুরু করেছি এবং অচিরেই শতভাগ যান্ত্রিকীকরণ করবো। কৃষিতে নয় হাজার কোটি টাকা প্রতি বছর থাকে। এই টাকার প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ হয়। বাকী তিন হাজার কোটি টাকা যান্ত্রিকীকরণে ব্যয় করা হবে। গতকাল আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে সার সুপারিশমালা হাতবই-২০১৮ এর মোড়ক উন্মোচন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সারের ব্যবহার অনেক কৃষক পরিমিতভাবে করেন না। এজন্য সচেতনতা এবং কৃষকদের প্রশিক্ষণ দরকার। মিলারদের আমরা বাধ্য করছি জরুরি ভিত্তিতে ধান কেনার জন্য। সরকার ১২ লাখ টন ধান ও ২ লাখ টন চাল দ্রুত কিনবে। আমাদের ৩ কোটি ৫০ লাখ টন চাল উত্পাদনের বিপরীতে ১০-১২ লাখ টন কিনলে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না।
বিএআরসি’র চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান এমপি ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।
০
