মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:৫২
এ.এস.এম. আতাহার হোসেন আবু বাগেরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান সমাজ সেবক আলহাজ্ব এ.এস.এম. আতাহার হোসেন আবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শহরের বিভিন্ন এতিমখানা ও মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নুরুল ইসলাম ফয়েজ মৌলভীবাজারের জুড়ি উপজেলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক নুরুল ইসলাম ফয়েজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। মির্জা রহিমা খাতুন ক্যাপ্টেন জামিলুর রহমান খানের মা সাবেক যুগ্ম-সচিব মির্জা রহিমা খাতুনের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।