কাজী আব্দুল মালেক
বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান ও ঢাকার শাহজাহানপুর এলাকার সমাজসেবক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল মালেক (৮৫) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মো. ফজলুল হক
নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. ফজলুল হক (৭০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ছিলেন চিরকুমার। সবার কাছে তিনি হক স্যার হিসাবে পরিচিত ছিলেন। কাপাসিয়ার চরদুর্লভ খান আ. হাই সরকার উচ্চ বিদ্যালয়ে তিনি একটানা প্রায় ৪০ বছর শিক্ষকতা করেন।
হোসেন আলী সরকার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা তাবলিগ জামাতের সাবেক আমীর মাওলানা হোসেন আলী সরকার (৭৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল বিনসাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৭ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, ১৫ দিন আগে তার স্ত্রী ইন্তেকাল করেন।
বাদল বরণ বড়ুয়া
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সমাজসেবক লায়ন বাদল বরণ বড়ুয়া (৭৪) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর এক ক্লিনিকে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
হায়েত আলী সরকার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাবচালা গ্রামের সাবেক ইউপি প্রেসিডেন্ট ও সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক হায়েত আলী সরকার (১২০) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আলমগীর হোসেন
বরিশালের বানারীপাড়া উপজেলার আলমগীর হোসেন (৬৫) মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দীর্ঘদিন অচেতন থাকার পর গত বুধবার নরোত্তমপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল গভীর শোক প্রকাশ করেছেন।
আহাম্মদ আলী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের তেলিরচালা গ্রামের সমাজ সেবক আহাম্মদ আলী (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
শামসুল হুদা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলইয়ের প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক মো. শামসুল হুদা হেড মাস্টার (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আজ শনিবার তাকে দাফন করা হবে।
