পাবনায় শুরু হয়েছে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:৫৮
স্কয়ারের সহযোগিতায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন। সম্মেলনে দেশের ৬৪টি জেলার ৮২টি শাখা থেকে বিশিষ্ট শিল্পী, কবি, সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক, নৃত্য শিল্পীসহ নানা পেশার সাত শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এদের মধ্যে দুই শতাধিক সেরা কণ্ঠশিল্পী রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন।