পাঁচবিবি আওয়ামী লীগে একক প্রার্থী ১৯ দলে একাধিক

আপডেট : ০৭ মার্চ ২০১৪, ২১:৫৯
ভোটার ও প্রার্থীদের পরিচিতি পর্বের ভিতরে ভিতরে চলছে নির্বাচনী প্রচারণা। পিছিয়ে নেই কোন দলই। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে উপজেলার রাজনৈতিক অঙ্গন। ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এমনকি দীর্ঘদিন ধরে অবহেলিত দলীয় নেতা-কর্মীদেরও এখন কদর বেড়েছে। সব মিলিয়ে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে এলাকায়। অপর ভোট যুদ্ধ হবে আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপির মাঝে। জাতীয় পার্টির কোন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। গত উপজেলা নির্বাচনে বিদ্রোহী থাকলেও এবার আওয়ামী লীগের একক প্রার্থী। অপরদিকে উপজেলায় জামায়াতের গৃহদাহ বিএনপি’র সাবেক ও বর্তমান প্রার্থীরা। সবমিলিয়ে ত্রিমুখী লড়াই হবে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা জামায়াত সেক্রেটারী ও আক্কেলপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, বালিঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল আলম তরফদার রুকু ও বিএনপি’র বর্তমান সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের দু’বার নির্বাচিত চেয়ারম্যান এমএ গফুর মন্ডল (মাষ্টার)। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ইউপি সদস্য ও জাতীয় পার্টির সাবেক নেতা মোঃ মুনসুর রহমান, শহর যুবদলের সহ-সভাপতি জিয়াউল ফেরদৌস (রাইট), থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী এবং ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান বাবুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার শিল্পী, বিএনপি মনোনীত দৌলতুন নাহার দোলন ও স্বতন্ত্র পারভীন আক্তার।