সোনারগাঁওয়ে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২১:৩৮
উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে সোনারগাঁওয়ে ব্যাপক গণসংযোগ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল তার নেতা-কর্মী নিয়ে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক করে মান্নানের পক্ষে ভোট চাচ্ছেন। উপজেলার কাইকারটেক, কাবিলগঞ্জ, পানাম নগরী, আদমপুর হয়ে উদ্ধবগঞ্জ বাজারে গণসংযোগ করে এটিএম কামাল। পরে উদ্ধবগঞ্জ মসজিদে আজহারুল ইসলাম মান্নান, এটিএম কামাল, পৌর বিএনপি’র সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক হাজী বশির উদ্দিন মোল্লা, শাহজাহান মেম্বার, হুমাইউন কবির রফিক, মাসুদুর রহমান মিন্টু ও সাদেকুর রহমান সেন্টুসহ আরো অনেক নেতা-কর্মী নিয়ে একসাথে জুম্মার নামাজ আদায় করেন এবং মসজিদে এক বিশেষ মোনাজাত আদায় করেন।