পীরগঞ্জ পৌর শহরের আবাসিক এলাকায় গড়ে ওঠা মিরাজ পোল্ট্রি ফিড মিল কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে মিল চালু রাখায় পরিবেশ বাদী সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশন (বেলা) ডিমান্ড ফর জাস্টিস নোটিস প্রেরণ করেছে। সংগঠনের পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবী ইকবাল কবীর পরিবেশ ও বন সচিব, শিল্প সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট), জেলা প্রশাসক ঠাকুরগাঁও, উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর রংপুর, উপজেলা নির্বাহী অফিসার পীরগঞ্জ, মেয়র পীরগঞ্জ পৌরসভা ও ব্যবস্থাপনা পরিচালক মেসার্স মিরাজ পোল্ট্রি ফিড পীরগঞ্জ বরাবরে এ নোটিস পাঠিয়েছেন।
নোটিসে বলা হয় পীরগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ড একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এ ওয়ার্ডে’র রঘুনাথপুর মহল্লায় সাড়ে ৭ শতাংশ জায়গায় মিরাজ পোল্ট্রি ফিড নামে একটি ডেইরী ও পোল্ট্রি ফিড মিল স্থাপিত হওয়ায় এটি জনসাধারণের স্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
