গুলশান সোসাইটির চেয়ারম্যান শামসুল হুদা, সেক্রেটারি জেনারেল দেলোয়ার

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:১৫
গুলশান সোসাইটির নির্বাচনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদাকে চেয়ারম্যান ও দেলোয়ার এইচ দুলালকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে। ২০১৪-২০১৬ এই দুই বছর মেয়াদি কমিটি গতকাল শনিবার গুলশান লেক পার্কে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে বিপুল সংখ্যক ভোটার অংশ গ্রহণ করেন।