ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর মাতা, বিশিষ্ট সমাজ সেবিকা, শিক্ষানুরাগী রাশেদা হোসেন চৌধুরী (৮৬) গতকাল শনিবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেত হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে...রাজেউন)। তিনি স্বামী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার মরহুমের মরদেহ দেশে আনা হবে। তার মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।
