আবুল হোসেন তরুণ
কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন তরুনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭৫ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ১৯৮৯ সালে কুমারখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
নেকজাননেছা
ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া নিবাসী সমাজ সেবক মরহুম সাহাবুদ্দিন মোল্লার স্ত্রী নেকজাননেছার ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গান্দারদিয়া নিজ বাড়িতে কলেমা পাঠ, কোরআনখানি ও মধুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
