‘বদু কাকা’ সম্বোধন করে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধু কন্যা হিসেবে উক্তিটি অনভিপ্রেত। আমি বদরুদ্দোজা চৌধুরী একজন সাবেক প্রেসিডেন্ট। একজন সাবেক প্রেসিডেন্টকে বদু কাকা সম্বোধন করে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীর মতো ব্যক্তির পক্ষে কৌতুকোক্তি করা অরুচিকর।
