চট্টগ্রামে স্বর্ণের কারিগর নিখোঁজ

আপডেট : ০৮ মার্চ ২০১৪, ২২:৫৮
জেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পরেও স্বর্ণের কারিগর বাপ্পা ধরের কোন হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার থেকে বাপ্পা ধর নিখোঁজ রয়েছেন। বাপ্পা পরিবার সূত্রে জানা গেছে, নগরীর হাজারী লেইনে নিজের বাড়ি থেকে গত শুক্রবার বের হওয়ার পর আর ফেরেননি বাপ্পা। তিনি এলাকার একটি স্বর্ণের কারখানায় কাজ করতেন।তার বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারির জামিজুরি গ্রামে।