গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা সম্পর্কে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্য এক যৌথ বিবৃতিতে বলেছেন, গণমাধ্যম ও সাংবাদিকতা পেশাকে জড়িয়ে ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদের বক্তব্য অসত্য, মানহানিকর ও চরম বিদ্বেষমূলক। ‘টাকা দিলে সাংবাদিকরা এক রকম লিখেন, না দিলে অন্য রকম লিখেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য কোনো প্রতিষ্ঠান নেই’ এই বক্তব্য ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদকে প্রমাণ করতে হবে। তা না হলে তাকে তার বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করতে হবে। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ডিআরইউ।- প্রেস বিজ্ঞপ্তি
