সৃজনশীল পদ্ধতিতে তৃপ্তিমতো এসএসসি এইচএসসি’র Voice Narration,Transformation শেখা

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ১৯:৪৬
Transformation 38. Complex The bag is so heavy that it cannot be carried. বাক্যের অর্থ- ব্যাগটা এত ভারী যে এটা বহন করা যায় না। Simple :The bag is too heavy to carry. 39. Complex: The water is so dirty that it cannot be drunk. বাক্যের অর্থ- পানি ময়লা যে এটা পান করা যায় না। Simple : The water is too dirty to drink. 40. Compmlex:The sentence is so hard that it cannot be understood. বাক্যের অর্থ-বাক্যটি এত কঠিন যে এটি বোঝা যায় না। Simple : The sentence is too hard to understand. 41.Complex : The coffee is so hot that it cannot be drunk. বাক্যের অর্থ- কফি এত গরম যে এটি যায় না পান করা । Simple : The coffee is too hot to drink. 42.Complex: The problem is so difficult that it cannot be solved. বাক্যের অর্থ- সমস্যাটি এত কঠিন যে এটি সমাধান করা যায় না । Simple : The problem is too difficult to solve. 43. Complex : The error is so glaring that it cannot be ignored. বাক্যের অর্থ- ভুলটি এত প্রকট যে এটি উপেক্ষা করা যায় না । Simple : The error is too glaring to ignore. 44. Complex He is so excited that he cannot sleep. বাক্যের অর্থ- সে এত উত্তেজিত যে সে ঘুমাতে পারে না । Simple : He is too excited to sleep. 45. Complex রুপ: The weather is so cold that it cannot be endured. বাক্যের অর্থ- আবহাওয়া এত ঠান্ডা যে এটা সহ্য করা যায় না। Simple : The weather is too cold to endure 46.Complex: That he is honest is known to all. (Make it simple) বাক্যের অর্থ- সে যে হয় সত্, তা সকলের জানা। বাক্যটিকে simple বাক্য বানাতে হবে। এজন্য অপূর্ণাঙ্গঁ বাক্যটিকে তার মানে, “সে যে হয় সত্” এই অসমাপ্ত কথা বা বক্তব্য থেকে verb বা ক্রিয়াপদটি তথা ‘হয়’ শব্দটিকে উঠিয়ে, “সে যে হয় সত্” (That he is honest) কথাটিকে এমনভাবে লিখতে হবে যাতে ঐ তথ্যই প্রকাশ পায়, যেই তথ্যটি : That he is honest. কথার মধ্যে বলা আছে। এখন আপনিই চিন্তা করুন, “সে যে হয় সত্”, এই কথাটি বাংলায় আপনি অন্যভাবে কিভাবে বলতেন? হ্যাঁ, আপনি হয়তো বলতেন, “তার সততা”, যার ইংলিশ হলো : His honesty। প্রশ্নের প্রদন্ত বাক্যের Simple রূপ হবে- His honesty is known to all. (তার সততা সকলের জানা।) এটি একটি simple বাক্য, কারণ এতে একটি মাত্র পূর্ণাঙ্গ বা স্বাধীন বাক্য রয়েছে। মতামত জানাতে ০১৭১৪৭০৫৭২৭, ০১৭১৩৪৩২০৮০