ব্র্যান্ডিং

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২০:১২
ব্র্যান্ডিং বলতে কর্পোরেট ব্র্যান্ডিং, প্রোডাক্ট ব্র্যান্ডিং ও এর সাথে সম্পৃক্ত বিভিন্ন অ্যাক্টিটিভিটিস পরিচালনা বোঝায়। এ পেশায় কীভাবে ভালো করা যায় সে বিষয়ে প্রজন্মকে পরামর্শ দিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের কমিউনিকেশনস অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড খন্দকার আনোয়ার এহতেশাম কমিউনিকেশনস এবং ব্র্যান্ডিং নিয়ে কাজ করা মানে মানুষ নিয়ে কাজ করা। তাদের সাইকোলজি অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস বুঝা। এর সাথে সাথে তাদের ডিসিশনগুলোকে পণ্য-সেবার সাথে সম্পৃক্ত করা। বিশেষত যেখানে মার্কেটে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা বিদ্যমান। এই পেশার শিক্ষা নিয়ে একটা ভুল ধারণা আমাদের সবার ভাঙা দরকার। মার্কেটিংয়ে মেজর করছি বলে অন্য সাবজেক্টগুলো যেমন ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, অপারেশন্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স ইত্যাদি কিছুই ঠিকমতো পড়ব না, বুঝব না—এটা একটা মারাত্মক ভুল। কারণ মার্কেটিং এই সব নিয়েই পূর্ণতা পায়। এই পেশায় আসার আগে কোনো প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থাতে কিছুদিন কাজ করা উচিত। এর পাশাপাশি বড় কোনো ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত থাকাও জরুরি। যোগ্যতার প্রশ্নে আসলে বলতে হয় অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে। শেখার আগ্রহ থাকতে হবে, সেটা যাই হোক। প্রো-অ্যাক্টিভনেস ও লিডারশিপ কোয়ালিটি থাকা বাধ্যতামূলক। দেশে এবং বিদেশে কী কী হচ্ছে তা জানাও এই আর এই ক্ষমতা রপ্ত করতে হলে প্রচুর অনুশীলনের কোনো বিকল্প নেই।