দ্রুত কাজ এগিয়ে নিতে

আপডেট : ১০ মার্চ ২০১৪, ১৮:৪৬
অনেক সময় কোনো কাজই ঠিকমতো করা হয় না। সব কিছুতেই কেমন যেন অসংলগ্নতা থেকে যায়। বিভিন্ন পেশার সাথে জড়িত অনেক ক্রিয়েটিভ কাজপাগল মানুষদেরও অগোছালো কাজের কারণে অনেক বেশি সময় অপচয় হয়। অনেকে আবার কাজের ফাকে ফেসবুকে সময় নষ্ট করেন। এমন পরিস্থিতিতে আমরা একটু সিরিয়াসলি যদি চিন্তা করি যে সারা দিন এই এই কাজগুলো করব, এভাবে এভাবে করব তাহলে অবশ্য বেশ দ্রুত কাজ এগিয়ে যায়। বেশ কিছু টিপস এখানে আলোচনা করা হলো—  গুরুত্বপূর্ণ কাজের তালিকা করা অনেক কাজ এক সাথে দেখলে অনেক সময় নিজেই অস্থির হয়ে যাওয়ার অবস্থা হয়। তা না করে দরকারি কাজের ধারা অনুসারে ভাগ করে নিতে পারেন। এলোমেলোভাবে কাজ করলে কোন কাজই এগিয়ে যায় না। কোন কাজটার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আগে ধরতে হবে। অনেক সময় দেখা যায় যে সেই কাজটি করতে বেশ কিছু (ভিন্ন) কাজ করা দরকার সেই কাজটি তাহলে আগে ধরতে হবে। প্রথমে কাজের তালিকা একটি সাদা কাগজে লিখে নিতে পারেন। কাজগুলো ঘণ্টা বা দিন হিসেবে ভাগ করেও নিতে পারেন।  এমন কাজ করুন যা অন্যকে প্রভাবিত করে।  অনেকে সারাজীবন একই কাজ করে গেছে, যখন কাজ বন্ধ তখনই আয় বন্ধ হয়ে গেছে। কাজের ক্ষেত্রে সব সময় এমন কিছু করতে হবে যা ভবিষ্যতে একা একা চলতে পারে। কিছু লোক একটু চিন্তা-ভাবনা করে অল্প টাকায় কিছু জায়গা কিনে রেখেছিল যা এখন তাদের জীবনে বিশাল উন্নতি সাধন করেছে। আর কিছু লোক সেই টাকা থাকা সত্ত্বেও জমি কিনেননি, তাদের আর ওদের মধ্যে জীবনযাত্রার বিশাল এক পার্থক্য সৃষ্টি হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে ছোট একটি সঠিক সিদ্ধান্ত অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, ছোট একটি ভুল অনেক বড় ক্ষতির কারণ হতে পারে।  মন ও অবস্থানুযায়ী কাজকে ভাগ করে নেওয়া। সব সময় অবশ্য সব কাজ ভালো লাগে না। সকালবেলা যে খাবার ভালো লাগে সেটা কিন্তু দুপুরে ভালো লাগে না। বিকেল বেলা আবার বাইরে বেড়াতে ভালো লাগে। মনের অবস্থা অনুযায়ী কাজ রেডি করে রাখতে পারেন। এখন ভালো না লাগলেও এক সময় ভালো লাগবে।  সমন্বয় সাধন করে কাজ করা কেউ বেশি চিন্তা করে কম কাজ করে, কেউ আবার সারা দিন কাজ করে যায় অথচ একটু ভেবে কাজটি করলে এত বেশি কাজ করতে হতো না। তাই কাজের সমন্বয় ও প্রয়োজনীয়তা অনুসারে সেই অনুপাতে কাজ করা উচিত।  একটু সচেতন হয়ে গুছিয়ে কাজ করার অভ্যাস করতে পারলেই সব ধরনের কাজ করে যেমন আনন্দ পাওয়া যাবে তেমনি কাজও হবে সহজ এবং দ্রুত।