নোটিশ বোর্ড

আপডেট : ১০ মার্চ ২০১৪, ১৮:৪৬
লেডি এই স্বাধীনতা দিবস কেন্দ্র করে লেডি এনেছে নানা ডিজাইনের লাল সবুজ রঙের থ্রি-পিস। সম্পূর্ণ দেশীয় সুতি কাপড়ে তৈরি করা হয়েছে প্রতিটি থ্রি-পিস। এতে রয়েছে হাতের কাজ, স্কিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। মুসলিম কালেকশন মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে আকর্ষণীয় সব ফ্যাশনেবল ডিজাইন শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে ডিজাইন এক্সক্লুসিভ নামে আকর্ষণীয় এসব শার্ট। তরুণদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে বাহারি ডিজাইনের এসব শার্ট পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ প্রভৃতি রঙে। এ ছাড়া মুসলিম কালেকশনে পাওয়া যাচ্ছে সর্বোত্কৃষ্ট মানের ফরমাল ও ক্যাজুয়াল ফুলহাতা-হাফহাতা শার্ট। এসব চেক ও স্ট্রাইপ শার্টও তৈরি করা হয়েছে শতভাগ সুতি কাপড়ে। এখানে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। নোঙর এই গরমে চাই হালকা পোশাক। সময়ের বিবেচনায় ফ্যাশন হাউস নোঙর নিয়ে এসেছে তরুণ-তরুণীদের পছন্দের রং-বেরঙের টি-শার্ট। টমি মিয়া ইনিস্টিটিউটে ক্যাটারিং সার্ভিস টমি মিয়া ইনিস্টিটিউট এবার চালু করেছে ক্যাটারিং সার্ভিস। এখন থেকে উত্সব-পার্বণ, বিয়ে, জন্মদিন, ইভেন্টসহ যেকোনো অনুষ্ঠানের জন্য ক্যাটারিং সার্ভিস পাওয়া যাবে এ ইনস্টিটিউট থেকে। পাশাপাশি নিয়মিত বিভিন্ন মেয়াদে চলছে হোটেল ম্যানেজমেন্টের নানা বিষয়ের ওপর প্রশিক্ষণ। যোগাযোগ :কবির কুঞ্জ, হাউস-১৪, ব্লক-ই, রোড-১৩/সি, ফ্ল্যাট বি-২, লেভেল-২, বনানী, ঢাকা। ফোন :০১৭১৫৯৫৭৪৩১। লীলাবালি ফ্যাশন হাউস লীলাবালি নতুন শোরুম এখন মিরপুর বেনারসি পল্লীতে। সম্প্রতি সুবিশাল পরিসরে গড়ে ওঠা লীলাবালির শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লীলাবালির ব্যবস্থাপনা পরিচালক নাহিদা ইসলাম, সেলিনা ইসলাম, ফ্যাশন ডিজাইনার, সাংবাদিক, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী ও মডেলরা। লীলাবালিতে নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের পাশাপাশি ক্রেতারা বিশ্বখ্যাত নানা ব্র্যান্ডের গার্মেন্টস ও শাড়ি সুলভমূল্যে কেনার সুযোগ পাচ্ছেন। এবি ফ্যাশন এবি ফ্যাশনের পোশাকের ক্যানভাসে গ্রীষ্মকে কিছুটা ফেস্টিভ মুডে ফিউশনের আদলে তুলে ধরা হয়েছে। তরুণীদের কুর্তার পাশাপাশি থাকছে কটনের বিভিন্ন আউটফিট। তরুণীদের জন্য ক্যাটিং, নেক লাইনে ভিন্নতায় তৈরি করা হয়েছে সালোয়ার-কামিজ, কুর্তা। যেগুলোর নকশায় ব্যবহার করা হয়েছে ফুলেল, সার্কেল, গোল্ডেন লেসসহ ব্লক মোটিফ। বনানীতে ‘হোম ওয়ার্কস’-এর প্রথম শাখা উদ্বোধন সম্প্রতি ঢাকার বনানীতে উদ্বোধন করা হলো হোম ডেকর স্টোর ‘হোম ওয়ার্কস’-এর প্রথম শাখা। আনুষ্ঠানিকভাবে এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ক্রেতাদের ক্রয়ক্ষমতা অনুসারে হোম ডেকর স্টোর ‘হোম ওয়ার্কস’ প্রতিষ্ঠান চালু করেছে তাদের আন্তরিক সেবা প্রদান করার জন্য। উপস্-এর জমকালো ফ্যাশন শো অনুষ্ঠিত সম্প্রতি ঢাকার বাংলামোটরের সেভেনহিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ফ্যাশন ব্র্যান্ড উপসে্র রেসপনসিভ অনলাইন ফ্যাশন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠান। এ উপলক্ষে উপস্ ‘ফ্যাশন অন হুইল’ শিরোনামে একটি বর্ণাঢ্য ফ্যাশন শোর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসি প্রিয়ভাষিণী। ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করেন বুলবুল টুম্পা। এতে দেশের নামিদামি র্যাম্প মডেলরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ‘বাংলাদেশ আইডল’-এর সঞ্চালক ইমতু। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ্বরী প্রিয়রঞ্জিনী, নাঈম প্রমুখ। জনপ্রিয় আর গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে উপস্ উদ্বোধন করেছে বাংলাদেশে প্রথম রেসপনসিভ অনলাইট স্টোর www.oopsbazar.com। এখন থেকে উপস্ এর যেকোনো ডিজাইনের পোশাক শোরুমের পাশাপাশি পাওয়া যাবে এই অনলাইন স্টোরেও। সেই সঙ্গে ইন্টারন্যাশনাল গ্রাহকেদের পেমেন্টের সুবিধার কথা মাথায় রেখে অল্প দিনের মধ্যেই প্রথমবারের মতো পেপাল সুবিধা প্রদান করতে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। এই ফ্যাশন শো’র মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, এবিসি রেডিও, ক্যানভাস।