নেইমারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত বার্সার জন্য মঙ্গলকর হবে বলে মনে করেন না ক্লাবটির সাবেক কোচ লুই ভ্যান গাল। গত আগস্টে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া নেইমার ফের বার্সায় আসার খবর ভেসে বেড়াচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। তবে প্যারিসে যাওয়ার আগে বার্সেলোনার হয়ে দারুণ নৈপুণ্য দেখালেও ভ্যান গাল মনে করেন তাকে ফিরিয়ে আনাটা বার্সার জন্য ঠিক হবে না। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা বার্সেলোনার জন্য ভালো হবে না। এটা অবশ্য আমার ব্যক্তিগত মত। নেইমার খুবই আত্মকেন্দ্রিক। এবং এ কারণে আমি মনে করি, তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেবার আগে সতর্ক হওয়া উচিত বার্সেলোনার।’
